Showing posts with label সংগঠন সংবাদ. Show all posts
Showing posts with label সংগঠন সংবাদ. Show all posts

Thursday, September 11, 2025

গিরি শিখা ম্যাগাজিনের লেখার আহ্বান

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন “গিরি শিখা” জন্য লেখা আহ্বান করা হচ্ছে। যারা সাহিত্যপ্রেমী ও সৃজনশীলতায় আগ্রহী, তারা আমাদের ম্যাগাজিনে লেখা পাঠিয়ে প্রতিভা তুলে ধরার সুযোগ পেতে পারেন। ম্যাগাজিনটি মূলত বিভিন্ন ধরনের সাহিত্য কাজকে স্থান দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই যেখানে নবীন ও অভিজ্ঞ লেখকরা সমানভাবে নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবেন এবং পাঠকরা সমৃদ্ধ সাহিত্য উপভোগ করতে পারবেন।



আমাদের ম্যাগাজিনে বিভিন্ন ধরনের লেখা জমা দিতে পারবেন, যেমন গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, জীবনের অভিজ্ঞতা, বই রিভিউ, চলচ্চিত্র বিশ্লেষণ, এবং পার্বত্য চট্টগ্রামসহ সারাবিশ্বের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি। লেখার মাধ্যমে আমরা এমন বিষয়গুলো উপস্থাপন করতে চাই যা পাঠকদের মননশীলতা ও ভাবনার জগতে নতুন দ্বার উন্মোচন করবে। এছাড়াও, আমরা এমন লিখা খুঁজছি যা পাঠকদের অনুভূতিতে নাড়া দিতে পারে এবং তাদের নিজস্ব জীবনের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এই “গিরি শিখা” ম্যাগাজিনে লেখা প্রকাশের মাধ্যমে লেখকরা তাদের চিন্তাভাবনা ও অনুভূতি হাজারো পাঠকের মাঝে পৌঁছে দিতে পারবেন।

Tuesday, March 25, 2025

পানছড়ি উপজেলায় সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে

পানছড়ি উপজেলায় সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।          

স্বপ্ন দেখো, শিখো, এগিয়ে চলো, শিক্ষাই তোমার সফলতার আলো ’’– এই স্লোগানকে ধারণ করে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে  পানছড়ি উপজেলার  পুজগাং এলাকায় অবস্থিত চেঙ্গী সারিবালা কলেজে আজ ২৫ মার্চ ২০২৫ তারিখে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা সেমিনারে অংগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে ফটোসেশন

উক্ত শিক্ষা সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লহুর চাকমার (অমিক) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ও বিশেষ অতিথি হিসেবে চেঙ্গী সারিবালা কলেজের অধ্যক্ষ কিরণ চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বসন্ত চাকমা, অনিক চাকমা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  খুশি দত্ত চাকমা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিন্দ্য চাকমা উপস্থিত ছিলেন।

Friday, February 28, 2025

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, মিরপুর শাখার ১ম কাউন্সিল সম্পন্ন।

 বিবৃতি

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, মিরপুর শাখার ১ম কাউন্সিল সম্পন্ন।
''তারুণ্যের দৃঢ় অঙ্গীকার, মানবিক সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ'' শ্লোগানকে সামনে রেখে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, মিরপুর শাখার ১ম কাউন্সিলে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ ২৮ ফেব্রয়ারী ২০২৫ ঢাকা চন্দ্রিমা উদ্যানে কাউন্সিল প্রস্ততি কমিটির আহ্বায়ক সংঘমিত্র চাকমা সভাপতিত্বে ও সদস্য সচিব রতনমুণি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

Thursday, February 27, 2025

খুশিদত্ত চাকমাকে আহ্বায়ক ও শর্মিতা চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির’র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ১ম আহ্বায়ক কমিটি সম্পন্ন

 বিবৃতি

খুশিদত্ত চাকমাকে আহ্বায়ক ও শর্মিতা চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির’র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ১ম আহ্বায়ক কমিটি সম্পন্ন।
#২৭-০২-২০২৫ইং

“সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি”র গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ৫ সদস্য বিশিষ্ট ১ম আহ্বায়ক কমিটি আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ সম্পন্ন হয়েছে।
কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য খুশিদত্ত চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচকবৃন্দ বলেন, সমাজের মূল স্তম্ভ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মানবিক ও সামাজিক রীতি-নীতি, শৃঙ্খলা থেকে বিচ্যুত হলে সে জাতি, সমাজের পক্ষে উন্নতির শিখরে যাওয়া অসম্ভব। তাই একজন শিক্ষার্থীকে আত্মকেন্দ্রিক ও পড়াশুনায় সীমাবদ্ধ থাকলে হবে না। তাকে সমাজের, জাতির ও দেশের উন্নয়নের কথা ভাবতে হবে। প্রকৃত শিক্ষা অর্জন ও মনুষ্যত্বের গুণাবলী সম্পন্ন হতে হবে। পার্বত্য চট্টগ্রামের সমাজ ব্যবস্থা অনেকটা নাজুক ও অস্থিতিশীল, বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে দোল খাচ্ছে। এখনো বহু মানুষ পশ্চাৎপদ ও অনগ্রসর অবস্থায় রয়েছে। বহু মেধাবী শিক্ষার্থী পড়াশুনা থেকে অকালে ঝড়ে পড়ছে অর্থ, সঠিক গাইড লাইনের অভাব ও শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কারণে। এ বিষয়গুলো নিয়ে তরুণ ছাত্র-যুবকদেরকেই সোচ্চার হতে হবে।

Friday, February 21, 2025

বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি

 "বাংলাদেশে বসবাসরত বাঙ্গালি ভিন্ন অন্য জাতিসত্তাসমূহের ভাষার সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত কর!

এক ভাষার রাষ্ট্র নয়, বহু ভাষার রাষ্ট্র চাই!
এই স্লোগানকে সামনে রেখে আজ মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি'র কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা তুলতুল চাকমা, কেন্দ্রীয় আহ্বায়ক রনেল চাকমা কোলো, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক বসন্ত চাকমা, ঢাকা মহানগর শাখার সভাপতি সুইন্টন চাকমা, সহ-সাধারণ সম্পাদক সুফল চাকমা সহ বাদবাকি নেতৃবৃন্দ।

Tuesday, February 18, 2025

সুভাষ চাকমাকে আহ্বায়ক ও অনিন্দ্য চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির’র পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ১ম আহ্বায়ক কমিটি সম্পন্ন

 বিবৃতি

সুভাষ চাকমাকে আহ্বায়ক ও অনিন্দ্য চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির’র পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ১ম আহ্বায়ক কমিটি সম্পন্ন।
“সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি”র পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ১৫ সদস্য বিশিষ্ট ১ম আহ্বায়ক কমিটি আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ সম্পন্ন হয়েছে।
কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সুভাষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচকবৃন্দ বলেন, সমাজের মূল স্তম্ভ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা মানবিক ও সামাজিক রীতি-নীতি, শৃঙ্খলা থেকে বিচ্যুত হলে সে জাতি, সমাজের পক্ষে উন্নতির শিখরে যাওয়া অসম্ভব। তাই একজন শিক্ষার্থীকে আত্মকেন্দ্রিক ও পড়াশুনায় সীমাবদ্ধ থাকলে হবে না। তাকে সমাজের, জাতির ও দেশের উন্নয়নের কথা ভাবতে হবে। প্রকৃত শিক্ষা অর্জন ও মনুষ্যত্বের গুণাবলী সম্পন্ন হতে হবে। পার্বত্য চট্টগ্রামের সমাজ ব্যবস্থা অনেকটা নাজুক ও অস্থিতিশীল, বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে দোল খাচ্ছে। এখনো বহু মানুষ পশ্চাৎপদ ও অনগ্রসর অবস্থায় রয়েছে। বহু মেধাবী শিক্ষার্থী পড়াশুনা থেকে অকালে ঝড়ে পড়ছে অর্থ, সঠিক গাইড লাইনের অভাব ও শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কারণে। এ বিষয়গুলো নিয়ে তরুণ ছাত্র-যুবকদেরকেই সোচ্চার হতে হবে।

Wednesday, February 5, 2025

অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ানের সাথে সৌজন্য স্বাক্ষাৎ

 সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি"র শুভাকাঙ্ক্ষী মানবিক শিক্ষা অনুরাগী অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান স্যারের সাথে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করা হয়।

উপস্থিত ছিলেন সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রনেল চাকমা ঢাকা মহানগর শাখা সভাপতি সুইনটন চাকমা, সদস্য নিঝুম চাকমা, তুষি চাকমা,খাগড়াছড়ি জেলা শাখা কমিটির সদস্য সচিব পারশিত চাকমা।




Saturday, January 11, 2025

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি'র শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

 বিবৃতি

তারিখ: ১১/০১/২০২৫

প্রিয় সুধী-শুভাকাঙ্ক্ষীবৃন্দ,

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি'র পক্ষ থেকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা নিবেন। আমি পুস্পিতা চাকমা, সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি'র একজন কেন্দ্রীয় সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও শীতকালীন শীতবস্ত্র ত্রাণ কমিটির আহ্বায়ক।
২০২৪ সালের ২৫ ডিসেম্বর সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি তার প্রতিষ্ঠার সবেমাত্র একটি বছর পূরণ করেছে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রাণপ্রিয় সংগঠনটি গঠিত হয়েছে আমরা সেই লক্ষ্য পূরণের যাত্রায় কিছুটা হলেও পদচিহ্ন দিতে পেরেছি বলে মনে করি। জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি গত বছরে সংঘটিত হওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের উদ্ধার ও পুনর্বাসনমূলক ত্রাণ বিতরণ কর্মসূচি চালিয়েছে। পাহাড়ি অনেক জুমিয়া মেধাবী শিক্ষার্থীদেরকে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে অংশ নিতে সাহায্য করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় আটকে পড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পাহাড়ি শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়দান, বিনামূল্যে রক্তদানসহ বিভিন্ন কার্যক্রম জারি রেখেছিলো। এছাড়াও, বিভিন্ন চিকিৎসা কর্মসূচিও আমরা চালিয়েছি ৷ বছরের শেষান্তে ত্রাণ বিতরণ কর্মসূচি এবং আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মাধ্যমে আমরা পুরাতন বছরকে বিদায় জানিয়ে আরও নতুন উদ্যমে আমাদের কাজকে এগিয়ে নিতে নতুন বছরকে স্বাগত জানাই।
আমাদের বিশ্বাস পাহাড়ে জুম ফুল ফুটবেই। সুশিক্ষাতে প্রাণ ফিরে পাবে ঝর্ণাগুলো! আসুন, নতুন বছরে নতুন উদ্যমে আমরা এগোয়।
বন্ধুগণ, আমরা পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ি গরীব জুমিয়াদের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছি আপনাদের সহযোগিতায়। ১০৫ পরিবারকে শীতবস্ত্র এবং দুইশত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করতে পেরেছি। আপনাদের আর্থিক সহযোগিতায় সাজেক ইউপি, লক্ষীছড়ি উপজেলায় যারা আমাদের প্রিয় সংগঠনকে দেশ -বিদেশ থেকে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচী সফল করার জন্য আর্থিক সহযোগিতা দিয়ে পাশে ছিলেন সবাইকে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি'র পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। (ত্রাণ বিতরণের প্রাপ্ত তহবিলের হিসাবের ফর্দ বিবৃতির সাথে যুক্ত করা হয়েছে।)
আপনাদের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। ভালো থাকুন সবাই ।

স্বাক্ষরিত/-

পুস্পিতা চাকমা,
কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি।



Thursday, December 26, 2024

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি"র উদ্যোগে লক্ষীছড়ি উপজেলায় শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে

  বিশেষ বিবৃতি :-২৬/১২/২০২৪ইং

জুমের দুর্গম পাহাড়ের কুঁড়ে ঘরে- উঞ্চতা বিলাবো ভালবাসার চাদরে"

সুধী,
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি"র উদ্যোগে লক্ষীছড়ি উপজেলায় এলাকায় সহায়-সম্বলহীন জুম্ম শীতার্তদের মাঝে তান্ডবছড়া, সুমন্ত পাড়া, শুকনাছড়ি,বিনাছড়ি,চারটি গ্রামে বার্ষিক শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি"র কেন্দ্রীয় সদস্য প্রিয় চাকমা, ঢাকা মহানগর শাখা সাধারণ সম্পাদক রেকশন চাকমা নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির অন্যতম শুভাকাঙ্ক্ষী সিলেট জেলা অবসরপ্রাপ্ত অফিসার শিক্ষা অনুরাগী মানবিক দাতা নয়ন জ্যোতি চাকমা স্যার,কাউখালী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পুলক চাকমা স্যার।শুকনাছড়ি গ্রামের প্রধান কার্বারী,জন প্রতিনিধি মেম্বার রাজিব চাকমা ।সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির লক্ষীছড়ি উপজেলায় শীতকালীন শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে ।

Wednesday, December 25, 2024

সিএইচটি জু্ম্ম ব্লাড ডোনার্স সোসাইটি'র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমূখরভাবে পালিত।

 প্রেস বিজ্ঞপ্তি

সিএইচটি জু্ম্ম ব্লাড ডোনার্স সোসাইটি'র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমূখরভাবে পালিত।
সিএইচটি জু্ম্ম ব্লাড ডোনার্স সোসাইটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা মহানগর, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম মহানগর, বরিশাল জেলা , রাঙামাটি জেলা, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, চীন শাখা, নোয়াখালী জেলা শাখার উদ্যোগে পালিত হয়েছে। ২০২৩ সালের ২৫ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত এক ঝাঁক তরুণ উদীয়মান শিক্ষার্থীদের সমন্বয়ে এই মানবিক-সামাজিক সংগঠনটি আত্মপ্রকাশ করে, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ধারাবাহিকভাবে সামাজিক-মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে এই সংগঠনটি পার্বত্য চট্রগ্রামের অসহায়, দুস্থ, বিপদগ্রস্থ মানুষের আশার বাতিঘরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গত এক বছরের পথচলায় অনেক বন্ধু, শুভাকাঙ্খী -সুহৃদ এ সংগঠনে বুদ্ধিবৃত্তিক, মানসিক ও আর্থিক সহযোগিতা দিয়ে পাশে থেকেছেন। এজন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং সামনের দিনগুলোতে আরো নবদ্যোমে সামাজিক-মানবিক কাজের মাধ্যমে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি পার্বত্য চট্টগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।
বার্তা প্রেরক
রুপিয়া চাকমা
সদস্য, কেন্দ্রীয় কমিটি
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি।
তা:-২৫/১২/২০২৪ইং

Wednesday, November 27, 2024

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি’র সম্মানিত উপদেষ্টা রিপন জ্যোতি চাকমা এবং তুলতুল চাকমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষেদাগার করার বিরুদ্ধে প্রতিবাদ

 বিশেষ বিবৃতি

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি’র সম্মানিত উপদেষ্টা রিপন জ্যোতি চাকমা এবং তুলতুল চাকমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষেদাগার করার বিরুদ্ধে প্রতিবাদ

“সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি” পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার শুরু থেকে এ সংগঠনটি পার্বত্য চট্টগ্রামে সামাজিক ও মানবিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে রক্তদান, বিনামূল্যে রক্তগ্রুপ নির্ণয় কর্মসূচি, শিক্ষাবান্ধব কার্যক্রম চলমান রয়েছে। তারই প্রেক্ষিতে, বিগত সেপ্টেম্বর মাসে সংঘটিত হওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ৬০০ এর অধিক পরিবারকে ত্রাণ বিতরণ ও পুনর্বাসনমূলক কার্যক্রম; খাগড়াছড়ি ও রাংগামাটিতে সাম্প্রদায়িক হামলায় আহতদের জন্য চিকিৎসা  তহবিল উত্তোলনের মাধ্যমে এককালীন অর্থ সাহায্য প্রদান; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা ও চট্টগ্রামে আটকে পড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত জুম্ম শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনে আশ্রয় প্রদান; ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে সহায়তা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী এ সংগঠনটি ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় বসবাসরত জুম্ম শিক্ষার্থী ও অবিভাবকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। শিক্ষা, জরুরি চিকিৎসা সহায়তা ও রক্তের প্রয়োজনে এ সংগঠনের সদস্যবৃন্দ নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছে।



Friday, November 15, 2024

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, নোয়াখালী শাখার ১ম কাউন্সিল সম্পন্ন।

CHTJBDS নোয়াখালী জেলা শাখার ১ম কাউন্সিলের সদস্যবৃন্দ


 ''তারুণ্যের দৃঢ় অঙ্গীকার, মানবিক সমাজ গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ'' শ্লোগানকে সামনে রেখে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, নোয়াখালী শাখার ১ম কাউন্সিলে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ ১৫ নভেম্বর ২০২৪ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মেডিক্যাল কলেজ মাঠে কাউন্সিল প্রস্ততি কমিটির আহ্বায়ক ধনবিকাশ চাকমার সভাপতিত্বে ও সদস্য সচিব সমীর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

Friday, November 8, 2024

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, ঢাকা শাখার ১ম কাউন্সিল সম্পন্ন

ঢাকা শাখায় নির্বাচিত সদস্যবৃন্দ

''সমাজ বিনির্মাণে তারুণ্যের অঙ্গীকার, দূর হোক বৈষম্য অন্যায়-অবিচার'' শ্লোগানকে সামনে রেখে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি, ঢাকা শাখার ১ম কাউন্সিলে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ নভেম্বর ২০২৪ ঢাকার বোটানিক্যাল গার্ডেনে

কাউন্সিল প্রস্ততি কমিটির আহ্বায়ক সুইন্টন চাকমার সভাপতিত্বে সদস্য সচিব রেকসন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিল প্রস্ততি কমিটির সদস্য ত্রিদীপ্ত চাকমা।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উপদেষ্টা তুল তুল চাকমা, কেন্দ্রীয় আহ্বায়ক রনেল চাকমা।

Wednesday, October 9, 2024

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি’র ২৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত

 বিবৃতি

২৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত

রক্তদানসহ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক পরিসরে কাজের অঙ্গীকার নিয়ে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি’র ২৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
এই সংগঠনটি তরুণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজ বিনির্মাণে বলিষ্ট ভূমিকা পালন করবে।
কমিটি অনুমোদন করেছেন সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি’র উপদেষ্টা পরিষদের সদস্য রিপন জ্যোতি চাকমা, তুল তুল চাকমা ও ক্ষেমা চাকমা।
বার্তা প্রেরক
সুইন্টন চাকমা
সদস্য
সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি
তারিখ: ০৯-১০-২০২৪

Monday, August 26, 2024

খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ বিতরণে মানবিক সহায়তাকারীগণকে ধন্যবাদ জ্ঞাপন ও ফান্ড সংগ্রহ কার্যক্রম পরিসমাপ্তির ঘোষণা

 প্রেস নোটিশ

খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ বিতরণে মানবিক সহায়তাকারীগণকে ধন্যবাদ জ্ঞাপন ও ফান্ড সংগ্রহ কার্যক্রম পরিসমাপ্তির ঘোষণা
অতি বৃষ্টিপাতের কারণে গত ১৯ আগষ্ট ২০২৪ হতে খাগড়াছড়ির সদর, পানছড়ি, দিঘীনালা ও মাটিরাঙ্গা এবং রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় তীব্র বন্যার সৃষ্টি হয়। এর ফলে উক্ত এলাকার বাসিন্দাগণের বাড়ি-ঘর বন্যার পানিতে তলিয়ে যায় ও হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ফলে সুপেয় পানি, খাবার, শুকনো কাপড়-চোপড়ের সংকটসহ ব্যাপক মানবিক বিপর্যয় ঘটে। এতে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে “সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি” তাগিদ বোধ করে। তারই প্রেক্ষিতে আমরা অনলাইন এবং অফলাইনে “ফান্ড সংগ্রহ” কার্যক্রম শুরু করি। আমাদের এই ফান্ড সংগ্রহ কার্যক্রমে দেশে-বিদেশে অবস্থানররত বিভিন্ন সরকারি-বেসরকারি পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও উদ্যোক্তাগণ ব্যাপক সাড়া প্রদান করেন। সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে পানছড়ি উপজেলার দুধুকছড়া, মধুমঙ্গল পাড়া, চন্দ্র কার্বারি পাড়া, কিনাচান কার্বারি পাড়া, লতিবান, শান্তিপুর, নালকাটা, পাগুজ্যছড়ি; মাটিরাঙ্গা উপজেলার গোমতি এলাকা; খাগড়াছড়ি সদর উপজেলার দক্ষিণ খবং পুজ্য, বটতলী এবং বাঘাইছড়ি উপজেলার মাচালং, তালকুম্ম পাড়া,সাজেক এলাকায় বন্যা দুর্গত পরিবারগুলোকে চাউল, তেল, আলুসহ শুকনো খাবার, পিনোন-গামছা ও রুপকারি ইউনিয়নে এক অসহায় বৃদ্ধাকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

Latest News

গিরি শিখা ম্যাগাজিনের লেখার আহ্বান

সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন “গিরি শিখা” র   জন্য লেখা আহ্বান করা হচ্ছে। যারা সাহিত্যপ্রেমী ও সৃজ...

Popular News